হোমিও ডক্টরস গাইড


পূর্ণাঙ্গ বাংলা হোমিও সফট্ওয়্যার



”একের ভিতরে সব” ধারণার বাস্তবায়নে হোমিওপ্যাথিতে একটি পূর্ণাঙ্গ সফট্ওয়্যার তৈরীর পরিকল্পনা ২০০৪খ্রিঃ গ্রহণ করা হয়। সেই অনুযায়ী অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক ও হোমিও কলেজের শিক্ষকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে সফল ভাবে “হোমিও ডক্টরস গাইড” সফট্ওয়্যারটি উন্নয়ন করা হয়। অদ্যাবধি সফট্ওয়্যারের বিভিন্ন ভার্সন প্রকাশ করা হলেও সর্বশেষ ভার্সনটিতে ১. লক্ষণ ভিত্তিক ২. রোগ ভিত্তিক এবং ৩. মায়াজম ভিত্তিক চিকিৎসা পদ্ধতি যুক্ত করে পরিকল্পনা অনুযায়ী সফট্ওয়্যারকে পূর্ণাঙ্গ রূপ প্রদান করা সম্ভব হয়েছে বলে মনে করি।
হোমিও ডক্টরস্ গাইড মেডিকেল সফট্ওয়্যারটি BHMS/DHMS/MBBS ডিগ্রীধারী হোমিও চিকিৎসকদের সম্ভব্য চাহিদার কথা বিবেচনা করে এবং স্বল্প কম্পিউটার জ্ঞান সম্পন্ন চিকিৎসকদের জন্য সহজে ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। এটি সানিয়ান লাইফ কর্তৃক ডিজাইনকৃত একটি সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ বাংলা হোমিও সফট্ওয়্যার। ২০১২ খ্রিঃ থেকে অদ্যাবধি সফট্ওয়্যারের বিভন্ন ভার্সন হোমিও চিকিৎসা সেবায় ডাক্তারদের সহযোগী হিসেবে ব্যবহৃত হচ্ছে। সফট্ওয়্যার পরিচালনার সকল স্তরে তথ্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট রেফারেন্স সংযোজনের মাধ্যমে সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক তাঁর সুবিধা মতো তিনটি চিকিৎসা পদ্ধতি থেকে যে কোন একটি চিকিৎসা পদ্ধতি বেছে নিতে পারেন কিম্বা তিনটি পদ্ধতির সমন্বয় করে যথাযথ গবেষণার মাধ্যমে জটিল রোগের জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারেন। সফট্ওয়্যারটি চিকিৎসা পদ্ধতির সকল স্তরের কাজকে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানিক অটোমেশন নিশ্চত করে চেম্বার বা ক্লিনিককে আধুনিক চিকিৎসা সেবায় সমৃদ্ধ করে থাকে। আধুনিক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হিসেবে সফট্ওয়্যারটি আপনিও সংগ্রহ করবেন বলে আশা রাখি। চিকিৎসা পেশায় আপনার সফলতা ও সার্থকতাকে আরও সমৃদ্ধ করতে সফট্ওয়্যারটি সহায়ক হবে বলে বিশ্বাস করি। আপনার চাহিদার সাথে সফট্ওয়্যারের সক্ষমতা মূল্যায়ণের জন্য সফট্ওয়্যাটির বহুমূখী সুবিধার একটি সংক্ষিপ্ত তালিকা এখানে তুলে ধরা হলোঃ

• আধুনিক জবাবদিহিমূলক এবং হোমিও চিকিৎসার সর্বস্তরে বাংলা নিশ্চিত করতে এবং রোগীর ভাষাকে সহজেই চিকিৎসার ভাষায় রূপান্তর করতে চিকিৎসককে সহযোগিতা প্রদানের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় সফট্ওয়্যারটি ডিজাইন করা হয়েছে।

• ব্যক্তিগত চেম্বার, ক্লিনিক ও হাসপাতালে ব্যবহার উপযোগী করে অর্থাৎ ক্ষুদ্র অথবা বৃহৎ পরিসরে ব্যবহার উপযোগী করে সফট্‌ওয়্যারটি তৈরী করা হয়েছে।

• হোমিও চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত রেপারেটরি, মেটেরিয়া মেডিকা, বায়োকেমিক ও রোগবিদ্যার আলোকে সমন্বিত ও পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

• পুরাতন ও অভিজ্ঞ ডাক্তারদের ব্যক্তিগত অভিজ্ঞতাসহ চিকিৎসা সহায়ক পুস্তকে বর্ণিত ডাক্তারদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে চিকিৎসা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে একজন অভিজ্ঞ ডাক্তার তার উত্তরাধিকারী ডাক্তারের মাধ্যমে অমরত্ব লাভ করবেন।

• কম্পিউটারে স্বল্প জ্ঞান/অদক্ষ যেকোন ডাক্তারের ব্যবহার উপযোগী করতে (রোগীর নাম এন্ট্রি ব্যতিত) সফট্ওয়্যারের সকল পর্যায়ে শুধুমাত্র মাউস ক্লিক করে কর্ম সম্পাদনের সহজ ব্যবস্থা করা হয়েছে।

• স্মার্ট ব্যবস্থাপত্রসহ ইন্টারনেট ব্যবহার করে দূরবর্তী চেম্বারে রোগী দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

• রোগীকে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথলজিক্যাল টেস্টে প্রেরণ এবং রিপোর্ট মূল্যায়ণ সংক্রান্ত সুবিধাসমূহ নিশ্চিত করা হয়েছে।

• চেম্বার/ক্লিনিকে সংরক্ষিত মেডিসিন এবং এর যাবতীয় স্টোর ম্যানেজমেন্ট সহ ব্যবস্থাপত্র তৈরীতে ঔষধ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে চিকিৎসককে সহযোগীতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

• ভয়েস রেকর্ডিং এবং তথ্য বিশ্লেষণ পূর্বক এন্ট্রির মাধ্যমে নির্ভুল ভাবে চিকিৎসা সম্পাদনের ব্যবস্থাসহ সহযোগী ডাক্তারের মাধ্যমে দ্রুততম সময়ে কর্ম সম্পাদনের ব্যবস্থা রাখা হয়েছে।

• সম্পূর্ণ নতুন রেকর্ড অথবা বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে মেমোরীতে রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা রেখে বারবার টাইপ করার বিড়ম্বনা দূর করা হয়েছে।

• প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীর ব্যবস্থাপনা ও নজরদারী নিশ্চিত করা হয়েছে।

• রোগীর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে প্রেসক্রিপশন পর্যন্ত সকল কার্য্যক্রম ডিজিটালি সম্পাদনের ব্যবস্থা করা হয়েছে।

• ডাটা এন্ট্রি, সংশোধন, বিয়োজন, ঔষধ/রোগী/রোগ সংক্রান্ত যেকোন অনুসন্ধানসহ সকল কার্যাবলী স্মার্টভাবে সম্পাদনের ব্যবস্থা করা হয়েছে।

• সফট্ওয়্যারে রোগীর বর্তমান অসুস্থতা, অতীত ও পারিবারিক রোগ, ব্যক্তিগত ইতিহাস, মায়াজম, সাধারণ তথ্যাবলি, বিবিধ ইনভেস্টিগেশন, ডায়াগনসিস্ ও চিকিৎসাসহ সকল কার্য্যাবলী ধারাবাহিক ভাবে সম্পাদন করে ভবিষ্যতে ব্যবহার ও মূল্যায়নের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

• ব্যবস্থাপত্র এবং রিপোর্টিং এর ক্ষেত্রে ডাক্তারের সময় এবং মেধার অপচয় রোধে স্মার্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

• এক নজরে ঔষধের জ্ঞানলাভ ও ঔষধ-লক্ষণ-রোগ-রোগী সংক্রান্ত অনুসন্ধানসহ যেকোন গবেষণামূলক কাজের ব্যবস্থা রয়েছে। তথ্য এনালাইসিস ও রিপোর্টিং এর বিবিধ ক্ষেত্রে ব্যবহারকারীর স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।

• একাধিক পর্যায়ে উচ্চতর ডাটা সিকিউরিটি এবং ব্যকআপের ব্যবস্থা রাখা হয়েছে।

• তথ্য আদান প্রদানের জন্য সার্ভার ব্যবহারের সুবিধিা রাখা হয়েছে।

• প্রযোজ্য ক্ষেত্রে আধুনিক জবাবদিহিমূলক ফরমেটে বিভিন্নভাবে রোগীকে ব্যবস্থাপত্র প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে।

• যে সকল চিকিৎসক সরাসরি/সহকারীর মাধ্যমে রোগীর ভিজিট গ্রহণ করে থাকেন তাঁদের সুবিধার জন্য সহজ আর্থিক ব্যবস্থাপনা সংযুক্ত করা হয়েছে।

• প্রযোজ্য ক্ষেত্রে বৃহৎ পরিসরে ব্যস্ত ডাক্তারদের জন্য টোকেন সিস্টেম রোগী ম্যানেজমেন্টের ব্যবস্থা রাখা রয়েছে।

• রোগের ভিত্তিতে সরাসরি ঔষধ নির্বাচন করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সফট্ওয়্যারে মাত্র ৮টি ঔষধ ব্যবহার করে মায়াজম ভিত্তিক চিকিৎসার আধুনিক প্রক্রিয়াও যুক্ত করা হয়েছে।

*** একজন চিকিৎসর তাঁর সুবিধানুযায়ী ”লক্ষণ ভিত্তিক-রোগ ভিত্তিক কিম্বা মায়াজম ভিত্তিক” এর যেকোন ১টি কিম্বা অধিকত্বর নিশ্চিত হতে একাধিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে সফলতার সাথে চিকিৎসা সেবা পরিচালনা করতে পারবেন।

ডক্টরস গাইড মেডিকেল সফট্ওয়্যার নামের সকল প্রকার এ্যালোপ্যাথ এবং হোমিওপ্যাথ সফট্ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান, সানিয়ান লাইফ টাচ্। আপনার চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রযুক্তির ছোঁয়ায় আধুনিকায়ন করতে ০১৯১৫৮২৭৮৫৮ নাম্বারে যোগাযোগ করুন। ই-মেইল: sanianlife@gmail.com