Message From Dr. M.R. Guha
Dr. M.R Ghha
DHMS (BHB)
সুপ্রিয় মহোদয়,
সমস্যা যত জটিলই হোক না কেন আমরা যদি তাকে সহজ ভাবে গ্রহণ করি তাহলে সকল জটিলতা আমাদের কাছে সহজ হয়ে ধরা দিতে বাধ্য হবে। কিন্তু সহজ কোন সমস্যাকেও আমরা অনেক সময় আমাদের জটিল দৃষ্টিভঙ্গির কারণে আরও দুর্বোধ্য করে তুলি। আসলে যেকোন সমস্যা সমাধানে আমাদের সর্বপ্রথম প্রয়োজন ইতিবাচক দৃষ্টিতে সমস্যাকে মূল্যায়ন করা।
চিকিৎসা বিজ্ঞানের বিশাল জ্ঞান ভান্ডার থেকে আমাদের কর্মময় ব্যস্ত জীবনে কতটুকু জ্ঞান আহরণ করা সম্ভব? আমাদের মেধা ও ধারণ ক্ষমতার সীমাবদ্ধতাই আমাদের জ্ঞানের পরিধীকে সীমিত করেছে। তবে আমরা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যুগের চিকিৎসক হিসেবে অত্যন্ত ভাগ্যবান। কারণ চিকিৎসা পেশায় শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্জন করেও কম্পিউটার প্রযুক্তির কল্যানে আমাদের ধারণ ক্ষমতার সীমাবদ্ধতাকে কম্পিউটারের ধারণ ক্ষমতার দ্বারা প্রতিস্থাপিত করে নির্ভুল ভাবে ঐষধ নির্বাচন করে চিকিৎসা প্রদান করতে পারি। আসরা আসাতের অর্জিত অভিজ্ঞতাকে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত করতে পারি।
নির্ভুল ভাবে চিকিৎসা সেবা প্রদানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর সফট্ওয়্যার ব্যবহারের বিকল্প নেই বলে আমি মনে করি। আমরা ঔষধ নির্বাচনের জটিল প্রক্রিয়াকে নির্ভুল কম্পিউটারের উপর ছেড়ে দিয়ে চাপমুক্ত হয়ে রোগী সেবায় মনোনিবেশ করতে পারি। এবং আমাদের সিদ্ধান্তের নির্ভুলতা, রোগীর প্রতি দায়িত্বশীলতা, কাজের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরাই মূল্যায়ন করতে পারি। সফট্ওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা চিকিৎসা সংশ্লিষ্ট আমাদের সকল কাজকে অটোমেশন করে সেবার সকল স্তরে আধুনিকায়ন নিশ্চিত করতে পারি।
একজন আধুনিক চিকিৎসক হিসেবে আপনার সুনাম রোগীর প্রতি আপনার দায়বদ্ধতার উপর প্রতিষ্ঠিত হোক, আপনার চিকিৎসা পদ্ধতি হোক সরল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক - এটিই প্রত্যাশা করি।