Message From Sanian Life Touch(SLT)






সম্মানিত চিকিৎসক মহোদয়,
আপনার সহৃদয় অবগতির জন্য জানাতে চাই যে, সফট্ওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা ২০০০খ্রিঃ হতে সুনামের সাথে চিকিৎসা সহায়ক সফট্ওয়্যার সরবরাহ করে আসছি। সফট্ওয়্যার সরবরাহের পরই আমাদের দায়িত্ব শেষ না করে আমরা সার্বক্ষণিক বিনা মূলে সেবাদান নিশ্চিত করে থাকি। যে সকল সম্মানিত গ্রাহক আমাদের মেডিক্যাল সফট্ওয়্যার ব্যবহার করে থাকেন, নিশ্চয়ই তাঁরা আমাদের সেবার ব্যপারে জ্ঞাত আছেন। তবে বর্তমান বাস্তবতায় আমাদের সফট্ওয়্যার ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়, তা হলো: বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে অনেকেই বিনা মূল্যে আমাদের বিক্রয়োত্তর সেবা চাইতে ইতস্তত বোধ করে থাকেন, আমরা তাঁদেরকে স্পষ্টভাবেই বলতে চাই যে, আপনি যদি সফট্ওয়্যার ব্যবহার করে নির্ভুল ভাবে চিকিৎসা দিয়ে সুনাম অর্জন করেন, সেই সুনামের আমরাও গর্বিত অংশীদার। সফট্ওয়্যারকে সঠিকভাবে ব্যবহার করতে হলে অবশ্যই এর খুটিনাটি বিষয়গুলো জানার প্রয়োজন হতে পারে কিম্বা যুগোপযোগী চিকিৎসা পদ্ধতির সাথে নিজেকে আপডেট রাখার প্রয়োজনে সফট্ওয়্যারের সর্বশেষ আপডেট ভার্সন গ্রহণ করার প্রয়োজন হতে পারে। সে জন্যই আপনার যে কোন প্রয়োজনে বিনা দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করে বিনা মূল্যে আমাদের সেবা গ্রহন করুন। চিকিৎসা পেশায় আপনার সফলতাই আমাদের সার্থকতা। সফট্ওয়্যারের কাছে আপনাদের আরও কিছু চাওয়ার থাকলে বা কোন বিষয়ে আপনার মতামত থাকলে তা আমাদেরকে জানালে খুশি হবো। আপনার গ্রহণযোগ্য মতামত ও পরামর্শের মূল্যায়ণ আমরা নিশ্চয়ই করবো। অভিজ্ঞ জনের সুচিন্তিত মতামত সফট্ওয়্যারকে আরও সমৃদ্ধ করবে এই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।