সানিয়ান লাইফ টাচ্
বাংলাদেশ।

মেডিকেল সফট্ওয়ার উন্নয়নের অগ্রদূত “সানিয়ান লাইফ টাচ্ ” বাংলাদেশের একটি সুনামধন্য সফট্ওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান। ২০০০খ্রিঃ হতে সুনামের সাথে এ্যালোপ্যাথ ও হোমিওপ্যাথ মেডিকেল সফট্ওয়্যারসহ বিভিন্ন ধরণের ব্যবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ওয়েব ও ডেস্কটপ বেইজড সফট্ওয়্যার উন্নয়ন করে আসছে। সেবামূলক কাজের সাথে সংশ্লিষ্ট থাকার অভিপ্রায়ে বর্তমানে শুধুমাত্র মেডিকেল সফট্ওয়্যার উন্নয়নের সাথে যুক্ত রয়েছে।
এ্যালোপ্যাথ চিকিৎসকদের জন্য “ডক্টরস গাইড মেডিকেল সফট্ওয়্যার”টি অত্যন্ত জনপ্রিয় ও সহায়ক সফট্ওয়্যার। ক্লিনিক ম্যানেজমেন্ট, প্যাথলজি ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট ইত্যাদি সফট্ওয়্যারগুলিও এ্যালোপ্যাথ চিকিৎসা ব্যাস্থায় সহায়ক হিসেবে সুনামের সাথে ব্যবহৃত হয়ে আসছে।
হোমিও চিকিৎসরদের জন্য একটি মাত্র পূর্ণাঙ্গ সফট্ওয়্যার “হোমি ডক্টরস গাইড”। একের ভিতর সব –এই ধারণার বাস্তবায়নের মাধ্যমে প্যাকেজ আকারে সফট্ওয়্যারটিতে হোমিও চিকিৎসা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ অটোমেশন করা হয়েছে।
সময়ের চাহিদা পুরণে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। সানিয়ান লাইফ টাচ্ যুগোপযোগী সফট্ওয়্যার উন্নয়নে অবদান রাখতে গ্রহণযোগ্য নতুন নতুন চাহিদাকে স্বাগত জানায়। এবং সফট্ওয়্যারের কাছে চিকিৎসকদের চাহিদার সঠিক বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসকদের গ্রহণযোগ্য মতামতের গুরুত্ব দিয়ে থাকে।
সানিয়ান লাইফ টাচ্ শুরু থেকেই সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে চিকিৎসার এই মহান পেশায় সংযুক্ত রয়েছে। নিরবিচ্ছিন্ন এবং বিক্রয়োত্তর বিনা মূলে সেবাদানের নীতিতে অদ্যাবদি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।